নাইম উদ্দিন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় বরেন্দ্র অঞ্চলে উচ্চ মূল্যের ফসল উৎপাদনে কৃষিমন্ত্রী জনাব ড. আব্দুর রাজ্জাক এম,পি' মহোদয়ের পরামর্শে পোরশা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর উদ্যোগে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪.০০ টায় পোরশা উপজেলা পরিষদ হলরুমে বিএমডিএ নওগাঁ রিজিয়ন-২ এর নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল মালেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কেবিডি-৫ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রোস্তম আলী, বিএমডিএ'র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো: আব্দুর রশীদ, পোরশা/ সাপাহার জোনের সহকারী প্রকৌশলী মো: রেজাউল ইসলাম, বিএমডিএ'র পাতকুয়া প্রকল্পের পিডি শিব্বির আহমেদসহ পোরশার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০০ জন অগ্রগামী কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বরেন্দ্র অঞ্চলে উচ্চমূল্যের ড্রাগন ফল, অ্যাভোকাডো, পার্সিমন, লংগান, রাম্বুুটান, সৌদি খেজুর, কাজুবাদাম, কফি ইত্যাদি পুষ্টিকর ফসল উৎপাদনের সম্ভাবনা ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।
উচু বরেন্দ্র অঞ্চলে কেবলমাত্র আম ও পেয়ারা চাষ না করে উচ্চমূল্যের নতুন নতুন ফসল চাষাবাদে কৃষক আরও বেশি লাভবান হতে পারেবে।
এক্ষেত্রে বিএমডিএ আগ্রহী কৃষকদের যথাযথ প্রশিক্ষণ, পরামর্শ ও চারার বিষয়ে সার্বিক সহযোগীতা করবে বলে জানিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।