আশিকুর রাহমান রাসেল, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাস চাপায় আব্দুস সাত্তার(৩৫) নামে একজন নিহত হয়েছে। আজ দুপুর সাড়ে বারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। নিহত সাত্তার কুমিল্লা জেলার হোমনা থানার মনিপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা স্থল থেকে দ্রুত বেগে ঘাতক মাইক্রোবাস টি পালিয়ে যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।