নাজমুস্ সা'দাত সাইফ(হাজীগঞ্জ প্রতিনিধি)ঃ
নিয়ম অমান্য করে দিনের পর দিন অবৈধভাবে চলাচল করছে শতাধিক সিএনজি - অটোরিকশা।হাজীগঞ্জের মতো জনবহুল পৌর এলাকায় যা লক্ষনীয়।নাম্বারপ্লেট ও পৌরসভার লাইসেন্স ছাড়াই চলাচল করছে সিএনজি- অটোরিকশাগুলো। বর্তমানে হাজীগঞ্জে সিএনজি- অটোরিকশার সংখ্যা বাড়লেও, লাইসেন্সকৃত গাড়ির সংখ্যা একবারেই কম। এছাড়া অপ্রাপ্তবয়স্ক ও অপেশাদার চালক দিয়ে গাড়ি চালানোর অভিযোগও আছে।
প্রতিদিনই হাজীগঞ্জের কোনো না কোনো জায়গায় সিএনজি/অটোরিকশা সড়ক দুর্ঘটন ঘটে।প্রশাসন মাঝেমধ্যে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালালেও এর সুফল দৃষ্টনীয় নয়।
অতিরিক্ত সিএনজি-অটোরিকশার কারনে হাজীগঞ্জ বাজারে প্রায়ই যানজট হয়ে থাকে। পৌরবাসীর দাবী,প্রশাসন এই সমস্যাকে কঠোর হাতে দমন করলেই এর থেকে মুক্তি হওয়া যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।