আব্দুল করিম,চট্রগ্রাম জেলা প্রতিনিধি :
চট্রগ্রাম নগরের খুলশীর আমবাগান এলাকায় এক যুবককে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে খুনের অভিযোগে মো. সোহেল (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) সকালে ঢাকার মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, আমবাগান এলাকায় পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে নাহিদ নামে এক যুবকে খুন করে ঢাকায় পালিয়ে যায় সোহেল।
চট্টগ্রামে তাকে না পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল ঢাকায় যায়। সকালে মালিবাগে রাস্তা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
সোহেল পেশায় অটো রিকশার মিস্ত্রি। তার বাসায় আমবাগান এলাকায়।
প্রসঙ্গত, আমবাগান এলাকায় ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে রোববার (৩ নভেম্বর) রাতে খুন হন ১৯ বছর বয়সী নাহিদ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।