১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৯ জুয়াড়ি আটক

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৯
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৯ জুয়াড়ি আটক

Manual5 Ad Code

মোঃ আদম আলী, বিষেশ প্রতিনিধি :

Manual2 Ad Code

৯ জুয়াড়িকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। সোমবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা এলাকা থেকে তাদের আটক করা হয়।

সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধায়নে এবং এস আই মহসীনের নেতৃত্বে হাড়দ্দহা এলাকার আঃ গফফারের পুত্র সেলিমের পরিত্যাক্ত ঘরে অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়ীকে আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৮টি মোবাইল, ৩টি টর্চলাইট, খুচরা ১২ হাজার ১৬৭ টাকা ও ৫ জোড়া তাস উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন, হাড়দ্দহা এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের পুত্র কদু, মৃত. জহুর আলীর পুত্র শফিকুল ইসলাম, মোশারফ হোসেনের পুত্র হাবিবুর রহমান, মৃত বাবর আলীর পুত্র আশরাফ হোসেন, শাহাজান আলীর পুত্র আঃ ওহাব, আঃ রহমানের পুত্র মঞ্জুরুল কবির, গোলাম সাত্তারের পুত্র সেলিম গাজী, ইমাদুল ইসলামের পুত্র পলাশ ও কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আঃ গণির পুত্র জালাল।

Manual5 Ad Code

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।