কমলগঞ্জ প্রতিনিধি (মৌলভীবাজার):
অসহায় দরিদ্র ও পিছিয়ে পড়াদের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সেবামুলক সংঘঠন আলোরদিশারী সমাজকল্যান পরিষদ। কমলগঞ্জের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যেমন,শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও মৌলিক চাহিদার উপরে কাজ করছে অরাজনৈতিক এই সংঘঠন। কমলগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডর শ্রীচন্দ্রপুর (নগর) এলাকার বাসিন্দা আব্দুল হামিদের অসহায়ত্ব অবস্থা দেখে আলোরদিশারীর সমাজ কল্যাণ পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী মো.শাকির আহমদের সহযোগীতায় ৫০০০ হাজার টাকা প্রদান করা হয়। আজ ৩ নভেম্বর রোজ রবিবার আলোরদিশারীর অস্থায়ী কার্যালয়ে অনুদান গ্রহীতা আব্দুল হামিদ কে সহায়তা অনুদান প্রদান করেন সংঘটনের সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব রাজিম, এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মুক্তাদির আহমদ, সদস্য নাঈম ইসলাম প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।