কে,এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
আজ রবিবার ৩ নভেম্বর দিবসটি উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিশেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রঙ্গু, সহ সভাপতি বাবু লক্ষীকান্ত সাহা, সহ সাধারণ সৈয়দ নাজমুল হক তপন,আব্দুস সবুর,
প্রচার সম্পাদক মো. খালিদ হোসেন,সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল সহ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।