জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার পলাশবাড়ীতে ৫১০ পিচ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ
গুলিবিদ্ধ অবস্থায় মাদক সম্রাট আলাল (৫০) ডিবি পুলিশের হাতে আটক।
২ নভেম্বার শনিবার রাতে ডিবি পুলিশের ওসি মোস্তাফিজার রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক, চুড়ি ডাকাতিসহ ১৮ মামলা আসামী আল আমিন ওরফে আলাল কে আটক করে।
এসময় তার দেয়া তথ্যমতে ইয়াবার মুল ডিলার ঢোলভাংগা বাজারের অপর আল-আমিনের বাড়ীতে অভিযানে যাওয়ার পথি মধ্যে সাকোয়া বেইলী ব্রীজের নিকট পৌছিলে আলালের সহযোগীরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়।আহতরা হলেন কনেষ্টবল নজরুল ইসলাম ও রবিউল ইসলাম।
এসময় পুলিশ আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যাবসায়ী আলআমিন ওরফে আলাল গুলিবিদ্ধ হয় এবং অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
আহত ২ পুলিশ সদস্যসহ আলালকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃত আলআমিন ওরফে আলাল পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপির সাতারপাড়া গ্রামের নজলার রহমানের ছেলে।
এ রিপোর্ট লেখা (রাত ২টা)পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
উল্লেখ্য গুলিবিদ্ধ আলালের বিরুদ্ধে ১৩ টি মাদক, ৪ টি ডাকাতি ১ টি চুড়িসহ মোট ১৮টি মামলা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।