আব্দুল করিম,চট্রগ্রাম জেলা প্রতিনিধি :
বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) নিরাপত্তা বাহিনী (আরএনবি) রেলের মূল্যবান মালামালসহ হাতেনাতে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
রেলওয়ে পাহাড়তলী কারখানায় চুরি করার সময় শনিবার (২ নভেম্বর) আবুল কালাম (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
কালাম ডবলমুরিং থানার মতিঝর্ণা এলাকার বাসিন্দা। পাহাড়তলী আরএনবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোরে কারখানা ক্যারেজ শপে রেলওয়ে নিরাপত্তা বাহিনী টহল দানকালে রেলওয়ের যাত্রীবাহী কোচে ব্যবহৃত ৪টি ব্রেকবল, ১টি হাউজিং ফ্রেম, ১টি প্লাস ও ১টি স্ক্র ডাইভারসহ আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কালামের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ চুরির অভিযোগে মামলা করা হয়েছে
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।