সুমন মল্লিক, পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী কলেজে সন্ত্রাসীরা হামলা চালায় পড়ে কলেজের নৈশপ্রহরী খাইরুল ফরাজীকে কুপিয়ে জখম করে।
এ সময় হামলাকারীরা কলেজের মোটর সাইকেল সহরগাড়ী, ডিজিটাল নিয়ন সাইনবোর্ড ও আসবারপত্রসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর করেছে। শুক্রবার রাত ১০ টয় এ হামলার ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র, লাঠি, রড নিয়ে একদল সন্ত্রাসী বাহীনি তুষখালী কলেজে ঢুকে কলেজ ক্যাম্পাসে থাকা গাড়ী ও বিভিন্ন স্থাপনায় ভাংচুর করা শুরু করে।
এ সময় কলেজে দায়িত্বে থাকা নৈশপ্রহরী (নাইটগার্ড) খাইরুল ফরাজী বাঁধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
হামলাকারীরা কলেজের একটি ট্রাক, একটি বাস, মোটর সাইকেল ও রাস্তার একটি মাহেন্দ্র গাড়ী ভাংচুর করে।
কলেজ সূত্র জানায়, তুষখালী কলেজটি এবার এমপিওভুক্ত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা ষ্টেডিয়ামে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় মঠবাড়িয়া উপজেলা দল।
এ খেলায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ একাদশের সাথে তারা পরাজিত হয়ে ফেরার পথে একটি গ্রুপ কলেজে হামলা চালায়। উল্লেখ্য, পিরোজপুরে অনুষ্ঠিত পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্টে জেলার ৭টি উপজেলা অংশ নেয়।
বুধবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় মঠবাড়িয়া উপজেলার প্রতিপক্ষ ছিল ভান্ডারিয়া উপজেলা দল। খেলায় মঠবাড়িয়া উপজেলা বিজয়ী হয়।
তবে শুক্রবার ফাইনার খেলায় ভান্ডারিয়া উপজেলা পিরোজপুর সদর উপজেলা দলকে সমর্থন দেয় এবং মাঠে বাদকদলসহ ভান্ডারিয়া উপজেলার কয়েক শত দর্শক উপস্থিত হন।
আর এতে ক্ষুব্দ হয়ে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম প্রতিষ্ঠিত মঠবাড়িয়া উপজেলায় অবস্থিত তুষখালী কলেজে হামলা চালানো হয়।
তুষখালী কলেজের প্রতিষ্ঠাতা ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম জানান, মঠবাড়িয়া উপজেলার সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যানের লোকজন কলেজে হামলা চালিয়েছে।
এ হামলা পরিকল্পিত। মঠবাড়িয়া থানার (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান তুষখালী কলেজে রাতে হামলার কথা স্বীকার করে জানান, হামলা ঘটনা ঘটেছে। তবে কাউকে মারধরের খবর আমার জানা নেই। এ বিষয়ে এখনও থানায় কোন অভিযোগ পাওয়া যায় নি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।