পটুয়াখালী প্রতিনিধিঃ গলাচিপায় মামলা করে আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাদী। বাদী হচ্ছেন উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামের ৮ নং ওয়ার্ডের বিশ্বাস বাড়ির রুহুল আমিন বিশ্বাস (৭০) । মামলার বাদী রুহুল আমিন বিশ্বাস জানান, আসমীরা আমাকে মারধর করায় আমি গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করায় আমাকে মৃত্যুর হুমকি দেয়। আমি আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।
যে কোন সময় আমাকে আসামীরা মেরে ফেলতে পারে বলে কান্নায় ভেঙ্গে পড়ে। এ বিষয়ে মামলার বাদীর ছেলে লিটন বিশ্বাস বলেন, আমার বাবা মামলা করার পর থেকে আসামীদের ভয়ে বাড়িতে আসতে পারে না। সে আমাদের ইউনিয়ন ছেড়ে অন্য ইউনিয়নে থাকে বলে তিনি জানান। বাদীর স্ত্রী আলেয়া বেগম বলেন, আমার স্বামীকে আসামীরা মারায় তিনি আদালতে মামলা করেছেন। তারপরও আসামীরা আমার স্বামীর উপর ক্ষিপ্ত।
এ ব্যাপারে পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, আসলেই আসামীরা রুহুল আমিনের উপর অবিচার করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।