আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আসকারাবাদ ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ও একটি মিনি ট্রাকসহ মো. সাঈদ (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। সাঈদ সিরাজগঞ্জের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
গোয়েন্দা (বন্দর) উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসকারাবাদ ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও একটি মিনি
ট্রাকসহ সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরোও বলেন, তার বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মামলা করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।