ফয়সাল আজম অপু বিশেষ প্রতিনিধিঃবর্ণাঢ্য র্যালী ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ’র আয়োজনে এসব কর্মসূচির অনুষ্ঠিত হয়।
জেলা শহরের নিমতলা মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
পরে একই স্থানে সমাবেশে বক্তব্য রাখেন জাসদ নেতৃবৃন্দ।
জেলা জাসদ’র সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি আব্দুল হামিদ রনু, জাকারিয়া হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, শ্রমিক জোট জেলা শাখার আহব্বায়ক সাজেমান আলী, জাসদ-ছাত্রলীগ জেলা শাখা সভাপতি আব্দুল মজিদ, জাসদ-ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা সভাপতি তসিকুল রেজা খান তনু, ছাত্রনেতা শামিম রেজা, সোহরাওয়ার্দীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সঞ্চালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর জাসদের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান এবং আইনের শাসন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, চলমান দূর্নীতিবিরোধী অভিযান জোরদার করার দাবি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।