জামরুল ইসলাম রেজা, ছাতক থেকে :
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলাম বাজার(মরাগাং) নদীর উপর একটি ঢালাই ব্রিজ নির্মান করার দাবী জানিয়েছেন এলাকাবাসি।

দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এলাকবাসীর দীর্ঘ দিনের প্রানের দাবী ইসলাম বাজার টু নরসিংপুর বাজারস্থ (মরাগাং) নদীর উপর একটি ঢালাই ব্রিজ নির্মান করার।
কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা এ ব্যপারে কোন প্রদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ তাদের।
এলাকাবাসী জানান, একাধিকবার জাতীয় সংসদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনী জনসভায় প্রার্থীরা নির্বাচনী ভাষণে ব্রিজটি নির্মাণে বহু আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কাজ না হওয়ায় সরকারের প্রতি এলাকাবাসীর প্রশ্ন তাদের দীর্ঘ দিনের স্বপ্ন আদৌ পূরণ হবে কি?
জানা যায়, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ ওই এলাকার প্রায় পনেরোটি গ্রামের মানুষ এ নদী দিয়ে ছোট্ট একটি ডিঙ্গি(খেয়া) নৌকা দিয়ে বহু কষ্ট করে ইসলাম বাজার, মোল্লাপাড়া বাজার এমনকি ছাতক বাজার সহ বিভিন্ন জায়গায় যাতায়ত করতে হয় ।
শীতকালে নদিতে পানি কম থাকলে সেখানে নির্মান করা হয় বাঁশের সাঁকো, এবং সাঁকো দিয়ে প্রতিনিয়ত হাজারো মানুষ, কোমলমতি স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী পারাপার করতে হয়। এতে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হতে হচ্ছে তাদের।

তাই ওই স্থানে একটি ঢালাই ব্রিজ নির্মানের দাবী জানিয়েছেন তারা।
নদীর উভয় পারে ঢালাই রাস্তা থাকার পরও কেন এই ব্রিজ নির্মান হচ্ছে না এমন প্রশ্ন সাধারণ জনগনের, এলাকাবাসী আরও জানান, বর্ষাকালে খেয়া ও শীতকালে বাঁশের সাকো তৈরী করে কোনোরকম যাতায়াত করতে পারলেও যানবাহন কিংবা ভারী মালামাল নিয়ে আসা-যাওয়া সম্ভব হচ্ছে না ।
এমনকি গর্ভবতী মা সহ রোগীদের জরুরী অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া-আসাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
তাই জরুরী ভিত্তিতে এ ব্রিজটি নির্মানের জোর দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকা বাসী ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।