মো: মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ প্রতিক্ষার পর আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এ সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন।
বর্তমান উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান। তিনি ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইতোমধ্যে তিনি প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।দীর্ঘ দেড় যুগ পর আগামী ৯ নভেম্বর কমলগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
সম্মেলনের মাধ্যমে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতা নির্বাচিত হোক- কর্মীরা এ আশা ব্যক্ত করছেন। তেমনি একজন যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতা হলেন চেয়ারম্যান আব্দুল হান্নান।
তিনি মুজিবাদর্শে দিক্ষীত সেই ছাত্রাবস্থা থেকেই। পারিবারিক ভাবেও উত্তরসূরী মুজিবাদর্শের। ছাত্রজীবনে উত্থাল সময়ে কেটেছে আন্দোলন সংগ্রামে। ফলে মাঠ পর্যায়ে তৃণমূলের পছন্দের তালিকায় ক্লিন ইমেজের নেতা হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য পারিবারিকভাবে শিষ্টাচারের গন্ডিতে বেড়ে উঠা এই নেতা রাজনৈতিক অঙ্গণেও একইগুনে গ্রহণযোগ্য দলীয় নেতাকর্মীদের কাছে।
একজন উচ্চ শিক্ষিত, ভদ্র, দৃঢ়চেতা, ত্যাগী, পরিচ্ছন্ন ইমেজের ব্যাক্তিকে আসন্ন
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার দাবী উঠেছে তৃণমূল থেকে।
মো.আব্দুল হান্নান কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর বালিগাঁও এলাকার বাসিন্দা।তিনি গত ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তৃণমূল নেতাকর্মীর ভোটে বিশাল ব্যবধানে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
আওয়ামী লীগের রাজনীতির তৃণমূল থেকে উঠে আসা মো. আব্দুল হান্নান নেতাকর্মীর মধ্যে সৎ ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। ছাত্র জীবনে তিনি মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতি করেন। মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য এবং
কমলগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী-যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য এবং কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সমাজকল্যান সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।
যানাজায় বিগত ২০০৪ সালে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো সে সময় সম্মেলনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো.আব্দুল হান্নান। কিন্তু দীর্ঘ ১৫ বছর পার হলেও হয়নি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কিংবা কমিটি।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে কথা বললে তারা জানান,আব্দুল হান্নান বঙ্গবন্ধুর আদর্শে তৃনমূল থেকে উঠে আসা একজন ত্যাগী নেতা হিসেবে এ উপজেলায় পরিচিত।
তাছাড়া তিনি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃনমূল নেতাকর্মীদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকেন।
এ বিষয়ে কমলগঞ্জ বার্তার সাথে একান্ত আলাপে মো.আব্দুল হান্নান বলেন আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এজন্য আজ বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল।
তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ভিশন বাস্তবায়ন করতে চাই।
এজন্য তিনি উপজেলার সর্বস্তরের নেতাকর্মীর সহযোগীতাও কামনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।