ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক মুনিরা খাতুনের স্মরণে শোকসভা, দোয়া মাহফিল ও পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের আয়োজনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে বাবু গিরিস চন্দ্র মোলিক মার্কেট (শিল্পকলা মার্কেট) এর চতুর্থ তলায় এ অনুষ্ঠান হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক মো. আসলাম কবিরের সঞ্চালনায় শোকসভায় মরহুমের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. তৌফিকুল ইসলাম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, দেবীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, মহিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল আলম, ধাইনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মো. শামসুল আলম, প্রয়াত শিক্ষক মুনিরা খাতুনের ভাই মো. সাদিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, প্রয়াত শিক্ষক মুনিরা খাতুনের পরিবারের স্বজনসহ সমিতির অন্যান্য সদস্যরা।
আলোচনা সভা শেষে প্রয়াত শিক্ষকের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ নূরী।
শেষে ধাইনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক মুনিরা খাতুনের পরিবারের সদস্যদের মাঝে সমিতির সকল শিক্ষকদের একদিনের বেতন ও সমিতিতে তার জমাকৃত টাকার ছয়গুন মিলে সর্বমোট ৩ লক্ষ ৭০ হাজার ৬’শ ৫৪ টাকা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।