ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উৎযাপন উপলক্ষে নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বুধবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে মহানন্দা নদীতে নৌকা বাইচ শেষে বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে পুরস্কার প্রদান করা হয়।
১২টি দলের নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নাচোল উপজেলার ফতেপুর ইউপি দল, দ্বিতীয় সদর উপজেলার গোবরাতলা ইউপি দল ও তৃতীয় হয়েছে রহনপুর পৌরসভা দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান-পিপিএম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা
কমিউিনিটি পুলিশিং এর সদস্য সচিব আলহাজ¦ রুহুল আমিন, আহব্বায়ক সামিউল হক লিটন, জেলা ক্রীড়া শিক্ষা অফিসার আলহাজ¦
আখতারুজ্জামান রেজা তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফজল-ই-খুদা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মাঝি ও জেলার বিভিন্ন স্থান থেকে আসার দর্শকবৃন্দ।
ঐতিহ্যবাহ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে খালঘাট থেকে মহানন্দা ব্রীজ পর্যন্ত নদীর দুই ধারে ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিলো।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।