জামরুল ইসলাম রেজা, ছাতক থেকে :
ছাতকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
মঙ্গলবার সকালে তিনি মাধবপুরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শিখা সতের স্মৃতিসৌধে পূষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ছাতকে পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
পরে তিনি শহরের মন্টু বাবুর মাঠে নির্মানাধীন শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম পরিদর্শন করেন।
এর পর ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর হাইস্কুল, গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ ও পাঠদানে অংশ নেন। এসময় বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজও পরিদর্শন করেন তিনি।
অবশেষে ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কৃষি, মৎস্য, একটি বাড়ি একটি খামার ও তথ্য আপা নামের ৪টি ষ্টল পরিদর্শন করে এসব কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) রিফাতুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব প্রমূখ।
দুপুরে ইউনিয়নের মাদ্রাসা বাজারে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে এসময় আগত রোগী ও ক্লিনিকের দায়িত্বরতদের সাথে কথা বলেন তিনি।
ইসলামপুর ইউনিয়নের ছৈদাবাদ এলাকায় ইকো পার্কের নির্ধারিত স্থানও পরিদর্শন করেছেন।
বিকেলে ধনী টিলায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্ধে আদিবাসীদের দেয়া ১৩ টি দূর্যোগ সহনীয় ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।