সুমন মল্লিক,পিরোজপুর প্রতিনিধি : ১ নভেম্বর শুক্রবার থেকে পিরোজপুর-কলকাতা রুটে সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে।
পিরোজপুর জেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল সাতটায় বাসটি কলকাতার নিউমার্কেটের উদ্দেশে ছেড়ে যাবে, গন্তব্যে পৌঁছাবে দুপুর দুইটায়।
কলকাতা থেকেও একই সিডিউলে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসবে। পথে বাংলাদেশ ও ভারত সীমান্তের বেনাপোল ও পেট্রাপোল (হরিদাসপুর) পয়েন্টে স্বল্প সময় ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
গ্রীনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত হিনো লাক্সারি ৩৬ আসনের এ চেয়ার কোচের ভাড়া ১২০০ টাকা বলে জানান এ সার্ভিসের পিরোজপুর প্রান্তের কাউন্টার প্রতিনিধি মো. নজরুল ইসলাম।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।