১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ঘুষের টাকা সহ সাতক্ষীরা পাসপোর্ট অফিসে আনসার প্লাটুন কমান্ডার আটক

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০১৯
ঘুষের টাকা সহ সাতক্ষীরা পাসপোর্ট অফিসে আনসার প্লাটুন কমান্ডার আটক

Manual2 Ad Code

মোঃ আদম আলী,বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরা পাটপোর্ট অফিসের এক গ্রাহকের কাছ থেকে দুইশ টাকা ঘুষ নিয়ে হাতে-নাতে ধরা পড়েছেন আনসার প্লাটুন কমান্ডার ইদ্রিস আলী।

Manual7 Ad Code

বুধবার বেলা ১টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এই প্লাটুন কমান্ডারকে আটক করে।

Manual2 Ad Code

এক প্রত্যক্ষদর্শী জানান, আনসার কমান্ডার ইদ্রিস আলী পাসপোর্ট অফিসে আগত একজন মহিলা গ্রাহকের কাছ থেকে কাজ করে দেবে বলে দুইশ টাকা ও কাগজপত্রের ফটোকপি নেয়।

পরবর্তীতে ঘুষের টাকা ও কাগজপত্রসহ এনএসআই কর্মকর্তারা তাকে আটক করে।

তবে এ বিষয়ে সাতক্ষীরার এনএসআই কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ঘুষ নেওয়ার সময় এনএসআই অফিসের সদস্যরা সেখানে ছিলেন।

Manual6 Ad Code

আমরা তাকে আটক করিনি। ম্যাজিষ্ট্রেট, আনসার কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন তারা বিষয়টি দেখছেন।

তবে এ বিষয়ে সাতক্ষীরা পার্সপোর্ট অফিসের উপ পরিচালক শাখাওয়াত হুসাইনের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

Manual6 Ad Code