মোঃ আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
অাটোয়ারীতে ইউসুফ আলী নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউসুফ আলী অাটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
তিনি একজন প্রবীন প্রথিতযশা সাংবাদিক। সুন্দর বন কুরিয়ার সার্ভিস এর একটি চিঠির মাধ্যমে তাঁকে এ হুমকি দেয়। এ ঘটনায় ইউসুফ অাটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ঘটনায় সাংবাদিক সহ নানা মহলে প্রতিবাদের ঝড় উঠেছে।
রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, রুহিয়া থানা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জনাস রায়, সাধারন সম্পাদক আল-ফয়সাল অনিক এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক ইউসুফ আলীকে হত্যার হুমকি দেওয়ার ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দায়ী ব্যক্তিদের খুজে বের করে দৃষান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।