বিশ্ববিদ্যালয় প্রতিনিদি বরগুনা: ইমরান হোসেন (১৪) নামে এক নবম শ্রেণীর ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে বরগুনা সদর উপজেলার কোরক এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ইমরান হোসেন বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের কোরক এলাকার খলিল ফিটারের ছেলে। তিনি স্থানীয় প্রাইভেট কনফিডেন্স মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ইমরান বাসা থেকে বেরিয়ে গেলে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখোঁজির পর সকালে বরগুনা সদর উপজেলার ৮ নং সদর ইউনিয়নের কোরক এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় চালের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখা যায়।
পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বরগুনা থানার উপ-পরিদর্শক এস,আই সোলায়মান জানান, মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।