মোঃজাহান জেব কুদরতী, বাগেরহাটঃ
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাস্হ চৌধুরী পাড়া এলাকায় অদ্য ২৭/১০/২০১৯ ইং(রবি বার) বিকালে ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি সচল ড্রেজার মেশিনকে অগ্নি সংযোগে ধ্বংস করন করা হয়েছে।আধূনা ব্যাঙের ছাতার মত সারা জেলায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ড্রেজার মেশিন।সর্বসাধারণের চলাচলে বিঘ্ন সহ রাস্তার উপর পাইপ লাইনে ঘটছে অহরহ দূর্ঘটনা,এমনকি প্রান হারিয়েছেনও কয়েকজন।ব্যক্তিগত হতে শুরু করে এক শ্রেণীর ভূমি দালালেরা সরকারী জমি হতেও দেদারছে তুলে নিচ্ছে বালু।ফলে নেমে যাচ্ছে মাটি সহ পানির স্তর।চড়া মুল্যে বিক্রি করছে তারা বালু যুক্ত পানি।অনেকেরই অজান্তে রাতের আঁধারে জমি হতে নিচ্ছে এই বালু। এই বালু সিন্ডিকেট সদস্যরা এতোটাই বেপরোয়া যে জানলেও বাঁধা দেবার শক্তি রাখেনা অনেকেই।
ফকিরহাটে ড্রেজার পুড়িয়ে ফেলার ঘটনাটা তাই অনেকে ইতিবাচক হিসাবে দেখছেন এবং চা আড্ডায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।