সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :-
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধো ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব হাসান আলীর (৬৫) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। রোববার(২৭’অক্টোবর) সন্ধ্যায় জানাজার নামাজের পর পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এসময় মুক্তিযোদ্ধারা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম,শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান আলী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।