মনজুরুল ইসলাম, সাভার (ঢাকা):
কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ চৌধুরী৷
সাভারে এনাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে "পুলিশ-জনতা হাত মেলাই, সন্ত্রাস-জঙ্গিবাদ কে করি বিদায়" এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার এনামুর রহমান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি ঢাকা-২, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) ডিআইজি ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ, এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মঞ্জুরুল আলম রাজীব চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ ও জনাব মোঃ মোহাদ্দেছ হোসেন উপজেলা চেয়ারম্যান ধামরাই, সাইদুর রহমান সুজন চেয়ারম্যান বিরুলিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আতিকুর রহমান আতিক- সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সাভার উপজেলা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম পিপিএম পুলিশ সুপার ঢাকা।
এসময় আলোচকগণ বলেন কমিউনিটি পুলিশ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় ও দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দেশের উন্নয়নের যাত্রা বজায় রাখতে সহায়তা করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার জঙ্গি ও মাদক মুক্ত দেশ গড়ার, সেই লক্ষ্য নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে বলে জানান আলোচকগণ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।