আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ স্নাতক প্রথমবর্ষের প্রথম দিনের ১ম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ রোববার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয় যেটি শেষ হবে দুপুর ১২টায়। এছাড়া ২য় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। যেটি শেষ হবে বিকাল সাড়ে ৪টায়।
এবার ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪২ হাজার ০৪ জনের। আর প্রতি আসনের বিপরীতে জন্য লড়বে ৩৫ জন।
এবছর চবিতে ৪টি ইউনিট ও দুটি উপ-ইউনিটে মোট আবেদনকারী ১ লাখ ৬৬ হাজার ৮৭০ জন। যা সাধারণ ও কোটা আসনসহ ৪ হাজার ৯২৬ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৪ জন পরীক্ষার্থী।
চবি প্রক্টর মো. ইয়াকুব বলেন, এখনও পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে। কোনো ধরণের অপ্রীতিকর কিছু এখনো চোখে পড়েনি।
এছাড়া পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ঠেকাতে কঠোর নজরদারিতে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরীক্ষা চলাকালে নিয়োজিত আছে পুলিশ, র্যাব, ডিবি, ডিএসবিসহ ৭০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া ভর্তি জালিয়াতি ঠেকাতে গোয়েন্দা সংস্থাসহ মাঠে থাকছে ভ্রাম্যমাণ আদালত। থাকবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর আরো ১২০ জন সদস্য।
সেই সঙ্গে গতবারের মতো চবির আইসিটি সেলের অধীনে থাকবে একটি এন্টিপ্রক্সি টিম। যেকোন ধরনের ভর্তি জালিয়াতি রোধে সক্রিয় থাকবে।
আগামীকাল (২৮ অক্টোবর) ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। ২৯ ও ৩০ অক্টোবর সকাল ১০টায় ‘সি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ভর্তিসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে পাওয়া যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।