১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীর দুমকি মৎস্য অফিস পিয়ন শাহিনের বিরুদ্ধে মা ইলিশ আহরনে জেলেদের সহযোগিতা করার অভিযোগ উঠছে

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৯
পটুয়াখালীর দুমকি মৎস্য অফিস পিয়ন শাহিনের বিরুদ্ধে মা ইলিশ আহরনে জেলেদের সহযোগিতা করার অভিযোগ উঠছে

Manual6 Ad Code

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার এবং জেলে পাড়ায় স্থানীয় জেলেরা মা ইলিশ আহরন করছে দিন-রাত সবসময়,তবে রাতের বেলায় আহরণ করছে বেশি।

Manual8 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অভিযোগ দুমকি উপজেলা মৎস্য অফিসের পিয়ন মোঃ শাহিন’কে জেলেরা নৌকা প্রতি ২শত করে প্রতিদিন মোট ২ হাজার টাকা ঘুষ দিয়ে মা ইলিশ আহরণ করছে, পিয়ন শাহিন এর কাজ হল “ইউ এনও” বা থানা প্রশাসন অবৈধভাবে মা ইলিশ আহরণ কারী জেলেদের আটক করতে যাওয়ার আগে ফোন দিয়ে সতর্ক করা।

এবিষয়ে জানতে পিয়ন শাহিনের ফোনে একাধিক বার ফোন দিলেও ফোন কল রিসিভ হয়নি।

Manual4 Ad Code

পাতাবুনিয়ায় যাদের বিরুদ্ধে মা ইলিশ আহরণ করার অভিযোগ রয়েছে তারা হলো,রুবেল, জাহিদ,বেল্লাল,বশির। জেলে পাড়ায় যাদের বিরুদ্ধে মা ইলিশ আহরণ করার অভিযোগ তারা হলো জেলে লক্ষন, মানিক, বিপুল,গবিন্দ মাঝি,সরশ।

Manual6 Ad Code

স্থানীয় দের দেয়া তথ্য অনুযায়ী যে সকল জেলেরা সরকারি আদেশ অমান্য করে মা ইলিশ আহরণ করছে তারা সবাই সরকার থেকে মাসিক ৪০ কেজি চাল সহ অন্যন্যে আরও সহযোগিতা পাওয়ার পরেও ডিম ওয়ালা মা ইলিশ আহরণ করছে। মা ইলিশ আহরণ করার ফলে সামনের দিকে দেশের নদী থেকে জাতীয় মাছ ইলিশ উদাও হওয়ার সম্ভবনা তৈরি হচ্ছে।

Manual3 Ad Code

তাই এলাকা বাসীর জোর দাবী রুপালী ইলিশ রক্ষায় সকল অসাধু কর্মচারী,এবং জেলেদের আইনের আওতায় এনে কঠোর আইনি পদক্ষেপ নেয়া, নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টহল বাড়ানোর অনুরোধ।