
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ পিচ (১ কেজি ১৭০গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ গোপাল সরকার (৬০) নামে এক ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১২ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক গোপাল সরকার ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃতঃ শিবু সরকারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দৌলতপুর মাঠের মধ্য থেকে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ পিচ স্বর্ণের বারসহ তাকে আটক করে।
২১বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটক আসামীকে স্বর্ণের বারসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।