এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলা সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে ৭ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, কচুবাড়ী গ্রামের বাসিন্দা ওমর ফারুক এর বড় ছেলে রহিম (৭) প্রতিদিনের ন্যায় বাড়ীর আঙ্গিনায় খেলা করতো বৃহস্পতিবার বিকালে বাড়ীর পাশে খেলা করতেছিলো সন্ধ্যার আগে আগে তার মা দেখে শিশু রহিমকে পাওয়া যাচ্ছে না ।এরপর থেকে অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি শিশু রহিমকে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক আব্বাস বলেন,আমি ঘটনা স্থলে গিয়েছিলাম শিশুটির পরিবারের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখতেছি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।