মতিউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজ্ঞান অলিমপিয়াড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের অধীন উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নের বিজ্ঞান অলিমপিয়াড অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে।
প্রথমে ১ ঘন্টা সময়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব,উপজেলা একাডেমীক সুপারভাইজার ওয়ালিউল্লাহ, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী ইউসুফ আলী, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সম্বনয়কারী হাবিবুর রহমান, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপজেলা কর্মকর্তা আতিকুর রহমান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।