নাইম উদ্দিন , পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
“সকলের হাত, পরিচ্ছন্ন থাক”
“সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস- ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে ব্র্যাক এর সহযোগিতায় র্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
পরে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন ইউএনও নাজমুল হামিদ রেজা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমারb সহ কর্মকর্তাবৃন্দ। এতে অংশগ্রহন করেন উপজেলা কৃষি কর্মৃকর্তা মাহফুজ আলম, এলজিইডি প্রকৌশলী মাহফুজার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী, মহিলঅ বিষয়ক কর্মকর্তা শাহিনা আখতার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।