মনজুরুল ইসলাম :- ঢাকার আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মঈনুল ভূইয়াকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মঈনুল ইসলাম ভূইয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, মাকসুদা বেগম নামে এক নারী বাইপাইল এলাকায় তার মার্কেটের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ করেন ইউপি সদস্য মঈনুল ইসলামের বিরুদ্ধে।
এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়েছে।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার আব্দুস সালাম বলেন ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মঈনুল ভূইয়াকে আটক করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।