কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে তিনটি স্থান থেকে ১৯ জন জেলেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম প্রত্যেককে ১০ দিনের জেল দিয়ে কারাগারে প্রেরণ করেন।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। রোববার সন্ধ্যা ৬ টা হতে রাত ১২ টা পর্যন্ত সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।
ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে অভিযান পরিচালনা করে ১৯ জনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিন করে জেল দিয়ে কারাগারেত প্রেরণ করা হয়।
এ সময় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয়দানকারী মো. হুমায়ন নামের এক ভুয়া সাংবাদিককে জেল হাজতে পাঠানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।