৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরগুনায় দুর্নীতিবাজ চেয়ারম্যানদের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

admin
প্রকাশিত জুন ২২, ২০১৯

রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ আজ (২২ তারিখ) রোজ শনিবার বরগুনার ৮নং ইউপি সদস্য গোলাম আহাদ সোহাগ এর অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন বরগুনা উপজেলা ইউনিয়ন পরিষদ সদস্য ফোরাম। বেলা ১১ টার দিকে বরগুনা প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে পরিষদ সদস্যরা  বলেন এ মানববন্ধন বরগুনার সকল দুর্নীতিবাজ চেয়ারম্যানদের বিরুদ্ধে। তারা আরও বলেন কোনরকম অনিয়ম ও দুর্নীতি চলবেনা। সাধারন জনগন যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে দাবি জানিয়েছেন। সকলের শান্তি কামনা করে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করেন।