৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নেত্রকোনা পূর্বধলা উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় নিহত( ১) জাতীয় সাপ্তাহিক অভিযোগ (

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২২
নেত্রকোনা পূর্বধলা উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় নিহত( ১)  জাতীয় সাপ্তাহিক অভিযোগ (

নেত্রকোণা প্রতিনিধি

২ জুলাই ২০২২, রোজ শনিবার বেলা ২:৩০ মিনিটে দুর্গাপুর বিরিশিরিগামী মহাসড়কে পূর্বধলা চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বালুবাহী ট্রাকে চাপা পড়ে এক মোটরসাইকেল আড়হী নিহত।

নিহত ব‍্যক্তির নাম জাহাঙ্গীর আলম সেলিম (৪০) তিনি পূর্বধলা খলিশাউড় ইউনিয়নে খলিশাউড় পূর্বপাড়া গ্রামের আকবর আলী মাস্টারের একমাত্র ছেলে।
পেশায় তিনি একজন পল্লী চিকিৎসক।

ঘটনা স্থলে উপস্থিতিতে জানাযায়, মোটরসাইকেল আড়হীত ব‍্যক্তি সেলিম মিয়া পূর্বধলা নিজ বাসা থেকে কর্মস্থলে ফেরার পথে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে বালুবাহী ট্রাকের নিচে পড়ে যায়। এসময় ফায়ার সার্ভিস কর্মকর্তাগণ ট্রাকে চাপা পড়া ব‍্যক্তিকে উদ্ধার করে পূর্বধলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইজিবাইক ও ট্রাকটি জব্দ করা গেলেও চালকেরা পালিয়ে যান। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।